মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও নিরাপদ সড়ক বিষয়ক শিক্ষার্থী, অভিভাবক এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ নম্বর সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল ইসলাম লাল।
