বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় প্রথমবারের মত পালিত হলো সুবিধা বঞ্চিত পথশিশুদের বিজয়োৎসব। শুক্রবার ‘পথের দিশা ভাসমান স্কুলের' আয়োজনে বগুড়া পৌরপার্কে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এই বিজয় উৎসবে অংশ নিয়েছিল বস্তির অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশু। সকলের কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় উৎসবের। এরপর শিশুরা ৬টি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন আকর্ষণীয় খেলায় অংশ নেয়। খেলা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী সব শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
IMG0
পথের দিশা ভাসমান স্কুলের অন্যতম উদ্যোক্তা, ফাঁপোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মহররম আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আখলাক।
IMG1
পথের দিশা ভাসমান স্কুলের অন্যতম উদ্যোক্তা সাংবাদিক মোস্তফা মোঘল অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক গোলাম মোস্তফা, মেহেদী হাসান নয়ন, এসএম সবুজ, নিরব মিয়া, আরকে রশিদুল, হুমায়ন কবির জিয়া, পথের দিশা ভাসমান স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা মাছুমা আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা হিরু, শিক্ষক নুসরাত জাহিন, আতিয়া সানজিদা অরিন, মো. ওমর ফারুক, মো. মুসা, রাসেল, সুমন প্রমুখ।
ইত্তেফাক/অারকেজি
