পুরান ঢাকায় বায়ুদূষণ রোধে ছাদকৃষি করুন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৪৮

আমরা জানি বাতাসে ২১ শতাংশ অক্সিজেন থাকে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজন। অক্সিজেনের ঘাটতি হলে বায়ুদূষণ বাড়ে। আর দূষিত বায়ুর কারণে মানুষের প্রধানত শ্বাসকষ্ট দেখা দেয়। অক্সিজেন গাছ থেকে নির্গত হয়। কিন্তু পুরান ঢাকায় অত্যন্ত ঘনবসতির কারণে কোনো বাড়িতেই গাছপালা নেই। ফলে এখানে অক্সিজেনের সরবরাহ কমে গেছে। এতে মানুষ বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা শ্বাসকষ্টসহ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমত প্রতিকূল অবস্থায় অক্সিজেনের সরবরাহ বাড়াতে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। আমাদের মতে, উত্তম এবং সম্ভবপর বিকল্প পথ হচ্ছে পুরান ঢাকায় ছাদকৃষির প্রচলন করা। অনেকে মনে করেন ছাদের ওপর গাছ লাগালে ছাদের ক্ষতি হবে এবং পোকা-মাকড় ও মশার বংশ বিস্তার হবে। কিন্তু এ ধারণাটি ঠিক নয়। সময়োপযোগী যত্ন নিলে ছাদকৃষিতে লাভ ছাড়া ক্ষতি নেই। শুধু অক্সিজেনের অভাব মেটানোই নয় তার সঙ্গে টাটকা ও বিষমুক্ত (অর্গানিক) শাকসবজি ও ফলমূলও খাওয়া সম্ভব হবে। আসুন আমরা সবাই মিলে আর কালবিলম্ব না করে আমাদের স্বার্থেই ছাদকৃষি শুরু করি এবং এর বহুমাত্রিক উপকার ভোগ করি।

হাজী  মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা