ভিসাখাপত্তমে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। দিবারাত্রির এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১০ ওভার শেষে এক উইকেটে ৬৮ রান করেছে শ্রীলঙ্কা।
হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন উপুল থারাঙ্গা। এছাড়া দানুশকা গুনাথিলাকা ১৩ রান করে বুমরার বলে আউট হয়ে ফিরে গেছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে ভারত ও শ্রীলঙ্কা। তাই এই ম্যাচ যে দলই জিতবে সিরিজ ট্রফি যাবে তাদের ঘরেই।
ইত্তেফাক/কেআই
