শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৭৭তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম ও অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শ্রীনগর শাখার পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
০০০০০
আমানত প্রকল্পে গ্রাহকদের বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ এবং গার্ডিয়ান ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী এম এম মনিরুল আলম প্রতিষ্ঠানের পক্ষে সই করেন
০০০০০
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন-২০১৮’ সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম, এফসিএ। প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার। বিশেষ অতিথি ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম
