বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি যুবরাজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১০:৩৪
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ির মালিক সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বর্তমানে দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।IMG0
 
ফ্রান্সের শেতো লুইস চতুর্দশ নামের বাড়িটি দুই বছর আগে ৩০০ মিলিয়ন ডলারে বা ৩০ কোটি ডলারে বিক্রি হয়। তখন ফরচুন ম্যাগাজিন এই বাড়িটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল বাড়ি হিসেবে স্বীকৃতি দেয়।IMG1
 
তখন ক্রেতার পরিচয় জানা যায়নি। কিন্তু অনুসন্ধানের মাধ্যমে বাড়িটির মালিকের নাম জানা যায় বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।
IMG2
ইতোমধ্যে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ডলার মূল্যের ইয়ট এবং দ্য ভিঞ্চির আঁকা ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি ডলার মূল্যের চিত্রকর্ম ক্রয় নিয়ে বিতর্কের মুখে সৌদি যুবরাজ।
 
ইত্তেফাক/এমআর