১১ বছর পর রোহিতের মিস

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:৫৮

বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে মাংসপেশীর টান লাগায় মাঠে নামা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। এটা ছিলো রোহিতের জন্য খুব স্মরণীয় একটা মিস। ১১ বছর পর রোহিতকে ছাড়া তার দল কোনো আইপিএল ম্যাচ খেললো। সর্বশেষ ২০০৮ সালে তিনি আইপিএলের একটা ম্যাচে বেঞ্চে বসেছিলেন। ২০১১ সালে ডেকান চার্জার্স থেকে মুম্বাইতে আসেন রোহিত। মুম্বাইতে আসার পর দলটির এই অধিনায়ক কখনো কোনো ম্যাচ মিস করেননি। রোহিত বুধবারের আগ পর্যন্ত টানা ১৬৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। এর মধ্যে ১৩৩ ম্যাচ টানা খেলেছেন শুধু মুম্বাইয়ের হয়ে। তার চেয়ে এক দলের হয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে কেবল সুরেশ রায়না। তিনি চেন্নাইয়ের হয়ে টানা ১৩৪ ম্যাচ খেলেছেন।