নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মৃধাকান্দি গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জামায়াত সদস্যকে সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়।
জানা যায়, আজ সোমবার বিকাল থেকেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের কামাল হোসেনের বাড়িটিকে ঘিরে রাখে। পরে অনেকটা নিশ্চিত হয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে হামদর্দ ল্যাবরেটরিজে কর্মরত এক ব্যক্তি, তার স্ত্রী ও সন্তানসহ ৩জনকে আটক করে। এসময় তার ঘর থেকে সদস্য সংগ্রহ ফরম, জিহাদী বই ও একটি ব্রিফকেস জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, জামায়েত সদস্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি জামায়াত ইসলামের বলে আমরা প্রাথমিকভাবে জানা যায়। জেএমবির সদস্য কিনা যাচাই বাছাই করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
