গ্রামীন খেলা লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উত্সব আজ শুরু

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:০২

রাজধানীর খেলা প্রিয় মানুষের ষাঁড়ের লড়াই, বলি দেখার সুযোগ পাবেন। পল্টন ময়দানে আজ শুরু হবে গ্রামীণ খেলা লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উত্সব, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। তিনদিনের এই বড় আয়োজন করা হয়েছে। আজ বিকাল তিনটায় উদ্বোধন হবে। বলি খেলা দিয়ে শুরু হবে এই আয়োজন। কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠনের সঙ্গে যৌথভাবে এই গ্রামীণ খেলা লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উত্সবে ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, বলি খেলা, হাডুহাডু খেলাসহ অনেকরকম খেলার আয়োজন করা হয়েছে। হারিয়ে যাওয়া খেলাও দেখা যাবে আউটার স্টেডিয়ামে। চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।

আর এই উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ভাবে অবদান রাখা সাতজনকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।

ক্রীড়া ক্ষেত্রে সাতজন বিশেষ পুরস্কার পাবেন তারা হলেন চট্টগ্রাম বিভাগ থেকে তামিম ইকবালের বাবা ইকবাল খান (মরণোত্তর), ঢাকা বিভাগ থেকে দুলু আফেন্দিকে (মরণোত্তর), খুলনা থেকে আব্দুর রহমান (মরণোত্তর), রাজশাহী হতে ব্রজ গোপাল সাহা, ময়মনসিংহ হতে মালা রানী সরকার, সিলেট থেকে রনজিত দাস, নড়াইল জেলা হতে খান তৌহিদুল ইসলাম। পুরো আয়োজনের বাজেট ৩০ লাখ টাকা।