বীর নিবাস পেলেন তিন মুক্তিযোদ্ধা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২১:১৪
 
লালপুর উপজেলার তিনজন ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাস (বাড়ি) নির্মাণ করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
 
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সোমবার রামকৃষ্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিয়া হায়দার, গৌরীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, আব্দুলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বায়ত উল্লাহের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি