পুরাতনটি জমা দিলেই পাওয়া যাচ্ছে নতুন ল্যাপটপ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৮
আবারও পুরাতন ল্যাপটপ দিয়ে নতুন ল্যাপটপ নেয়ার ‘ল্যাপটপ এক্সচেঞ্জ’ অফার চালু করলো সিস্টেম আই টেকনোলজিস লিমিটেড। নতুন বছরকে সামনে রেখে চালু হওয়া অফারটি মাসব্যাপি (১৯ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত) চলবে। 
 
এ সময়ের মধ্যে সচল পুরাতন ল্যাপটপ জমা দিয়ে যেকোনো ব্রান্ডের নতুন ল্যাপটপ নেয়া যাবে। সিস্টেম আই টেকনোলজিসের ওয়েবসাইটে ল্যাপটপের তালিকা থেকে গ্রাহকেরা নতুন ল্যাপটপ পছন্দ করতে পারবেন। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞতিতে জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। এ সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে http://systemeye.net/ এই ঠিকানায়। 
 
ইত্তেফাক/সেতু