ইন্টেলের ৮ম জেনারেশন কোর প্রসেসর সমর্থিত গিগাবাইট মাদারবোর্ড বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের অডিটোরিয়ামে মঙ্গলবার এ মাদারবোর্ড উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে গিগাবাইট পণ্যের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রমুখ।
গিগাবাইটের সর্বমোট ৭টি নতুন মাদারবোর্ড উন্মোচন করা হয়েছে। এর মধ্যে গেমিং-৭ এর মূল্য ২৬,০০০ টাকা, গেমিং ৫-এর মূল্য ২০,৫০০ টাকা, গেমিং-৩ এর মূল্য ১৬,৫০০ টাকা, জেড ৩৭০এক্সপিএসএলআই এর মূল্য ১৫,৮০০ টাকা, জেড ৩৭০ এইচডি৩ এর মূল্য ১৩,৮০০ টাকা, জেড ৩৭০ এন ওয়াইফাই এর মূল্য ১৪,৫০০ টাকা, জেড৩৭০ এমএইচডি৩ ১২,৫০০ টাকা।
ইত্তেফাক/আরকেজি
