সবুজ বাঁচাতে, সবুজ বাড়াতে বাইসাইকেল র্যালি

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:১৭

 ‘সবুজ বাঁচান, সবুজের যত্ন নিন’ —শ্লোগানে বৃক্ষ নিধনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ অধিক বৃক্ষ রোপণ ও যত্নের মাধ্যমে সবুজকে রক্ষায় কুড়িগ্রামে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জনসচেতনতার মাধ্যমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বাইসাইকেল র্যালিটির আয়োজন করে ‘অরণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিটি কুড়িগ্রাম জেলা শহরের সার্কিট হাউজ মোড় থেকে শুরু হয়ে রাজারহাট উপজেলা শহর ঘুরে আনন্দবাজার মোড় হয়ে পুনরায় জেলা শহরে এসে শেষ হয়। প্রায় ৪০ জন যুবকের বাইসাইকেল র্যালিটির শুভযাত্রা উদ্বোধন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিন আল পারভেজ। এসময় অরণ্যর স্বেচ্ছাসেবীসহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব নীলু। আমরা চাই মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সবুজ বাঁচাতে, সবুজ বাড়াতে।