গাংনীতে বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় হালখাতা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:১৮

গাংনী উপজেলা পৌর শহরের কাথুলী মোড়ে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের (গাংনী শাখার) উদ্যোগে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। বছর শেষে ব্যাংক গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন, বকেয়া ঋণ আদায় ও নতুনভাবে কৃষি ঋণ গ্রহণের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে গ্রাহকদের উদ্বুদ্ধ করে শুভ হালখাতা অনুষ্ঠিত হচ্ছে। শুভ হালখাতা উপলক্ষে ব্যাংকের পাশে তোরণ নির্মাণ করা হয়েছে এবং আগত গ্রাহকদের মিষ্টিমুখ করানো হচ্ছে। হালখাতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) মেহেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, বিকেবির গাংনী শাখা ব্যবস্থাপক আব্দুল ওয়াহাব, সিনিয়র কর্মকর্তা শেখ তাওফীকুল ইসলাম, উ. কর্মকর্তা সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ, খালেদ আহমেদ, রবিউল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।