ঘোড়াঘাটে সততা স্টোরের উদ্বোধন

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:১৮

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অর্থায়নে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলাহার উচ্চ বিদ্যালয়ে একটি সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠান মাঠে উদ্বোধন শেষে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোছা. তহমিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বলাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত্ হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষিকা রেবেকা মতিন চৌধুরী প্রমুখ।