জয়পুরহাটের চকবরকত দ্বীনে মার্কাজ এতিম খানার আবাসিক ছাত্র নুরুন্নবী হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয়কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) ড. এ বি এম মাহমুদুল হক বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন জয়পুরহাট সদর উপজেলার আরজী জগদিশপুর গ্রামের ফেরদৌস আলমের ছেলে নূর আলম হোসেন সনি ও নওগাঁর বদলগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাহবুব আলম বুলবুল।
