রোহিতের কাছে আবদার কোহলির

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:১৯
বিরাট কোহলির বিয়ের পরে রোহিত শর্মা টুইট করে প্রস্তাব দিয়েছিলেন, ‘হাজব্যান্ড নোটবুকটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই।’ এবার কোহলি সেই টুইটের জবাব দিলেন। ভারত অধিনায়ক রোহিতের টুইটের জবাবে বললেন, ‘হা, হা, হা, অনেক ধন্যবাদ। তবে এর পাশাপাশি ডাবল সেঞ্চুরির হ্যান্ডবুকটাও ভাগ করে নিও।’
 
মধুচন্দ্রিমা শেষ করে দিল্লিতে ফিরে এসেছেন বিরাট-আনুশকা জুটি। মঙ্গলবার তারা কোহলির আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ২১ ডিসেম্বর তাদের বিবাহোত্তর সংবর্ধনা দিল্লিতে। এরপর ২৬ তারিখ মুম্বাইয়ে ক্রিকেটার এবং বলিউড তারকাদের নিয়ে হবে আরেকদফা অনুষ্ঠান। এরপরই ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। 
 
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই ক্রিকেট ভাবনা শুরু হয়ে গিয়েছে কোহলির।  এর আগে কোহলি বলেছিলেন, ‘আমি যদি তাড়াতাড়ি ব্যাট করার সুযোগ পাই, তাহলে ডাবল সেঞ্চুরি করার একটা সুযোগ থাকে।’ 
 
ইত্তেফাক/কেআই