যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১০:৫০
জেলার শার্শায় মঙ্গলবার রাত ৮ টায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৪৫) নিহত এবং আহত হন তার স্বামী আনোয়ারুল কবির আনোয়ার (৫১)।
 
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শার্শা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার রাতে শার্শায় নিজ বাসায় ফেরার পথে শার্শা পাইলট হাইস্কুলের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান।
 
এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে। বাসস
 
ইত্তেফাক/এমআর