ভূঞাপুরে ১০ চালকের জরিমানা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:২০

ভূঞাপুরে বৃহস্পতিবার দুইটি মোটরসাইকেল ও বালুবাহী আটটি ট্রাকের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিকরাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এতে দুইটি মোটরসাইকেল চালককে ৪০০ টাকা ও আটটি ট্রাকের চালকের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, উপজেলার নিকরাইল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ট্রাকের রেজিস্ট্রেশন, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।