মধুখালীতে ৯৫ হাজার ডলারসহ আটক ২

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৭
 
ফরিদপুরের মধুখালী থেকে ৯৫ হাজার ইউএস ডলারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৭৪ লাখ ৫৫ হাজার টাকা।
 
আটককৃতরা হলেন— মির্জা জানেবুল মেহেদী ওরফে ছন্দ (৩২) ও মো. মেজবাউদ্দিন ওরফে মির্জা রাব্বী (২৪)। তাদের নামে একটি চোরাচালান মামলা দায়ের করে বুধবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
মধুখালী থানার উপ পরিদর্শক (এস আই) মো. হাকিম মোল্যা জানান, পুলিশের কাছে গোপন সংবাদ আসে ডলার পাচার চক্রের দুই সদস্য বেনাপোল থেকে ঢাকায় বিপুল পরিমান ইউএস ডলার পাচার করার উদ্দেশে একটি লোকাল বাসে করে মধুখালী পার হচ্ছে। খবর পেয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়কান্দি ব্রিজের পূর্ব পাশে একটি চেক পোস্ট বসিয়ে পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করলে ওই দুই যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে দেহ তল্লাশি করে এসব ডলার উদ্ধার করা হয়।
 

ইত্তেফাক/এএম।