পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সারাদেশে বিশ্ব পানি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ঝিনাইদহ: পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান প্রমুখ।
মাদারীপুর: স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সচেতন নাগরিক কমিটির প্রকাশ কুমার বিশ্বাস প্রমুখ।
লালমনিরহাট: জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা খামার বাড়ীর প্রশিক্ষক কৃষিবিদ হামিদুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম বজলে করিম।
সুনামগঞ্জ: জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া: স্থানীয় সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদদৌলা খান। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু নাছের।
চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষে হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. তাজকির-উজ-জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ভোলা: ভোলা জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা হয়। এতে পানি উন্নয়ন বোর্ড ভোলা-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তারের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।
সাতক্ষীরা: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পনি উন্নয়ন বোর্ড বিভাগ-১এর নির্বাহী প্রকৌশলী মো আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
কিশোরগঞ্জ: সকালে শহরে র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।
