মুরাদনগরে কেন্দ্রের বাইরে খাতা নিয়ে পরীক্ষা!

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:২৪

মুরাদনগরে চলমান আলীম (এইচএসসি) পরীক্ষার সময় শুশুন্ডা আলিম মাদ্রাসা কেন্দ্রে হাবীবুল হক নামে এক ছাত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে খাতা এনে লেখে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার আলিম পরীক্ষার ফিকাহ্ দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

শুশুন্ডা আলীম মাদ্রাসা সুপার ও কেন্দ্র সচিব মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনার সাথে জড়িত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মিতু মরিয়ম সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।