বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ইসলামাবাদে গলফ টুর্নামেন্ট

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৮:১৪
 
ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উইংয়ের উদ্যোগে ১৭ ডিসেম্বর ইসলামাবাদ গলফ ক্লাবে ‘ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়। 
 
কূটনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব ও সম্প্রীতি দৃঢ়তর করার লক্ষ্যে প্রথমবারের মত এধরণের টুর্নামেন্টের আয়োজন করা হয়। বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সাত নারী গলফারস ৪২ জন প্রতিযোগী দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
 
প্রধান অতিথি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান এবং তাজিকিস্তানের রাষ্ট্রদূত শেরালি জনোনভ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 
 
 
ইত্তেফাক/ইউবি