তালার মহান্দী মিশনে অগ্নিকাণ্ড

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:২৫

তালা উপজেলার মহান্দী চাইল্ড ডেভেলপমেন্ট মিশনে বুধবার রাতে আগুন লাগে।

মহান্দী চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পালক অনাদী বিশ্বাস জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় আগুনের তাপ পেয়ে জেগে দরজা খুলে বাইরে এসে আগুন দেখতে পান। এ সময় চিত্কারে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তাত্ক্ষণিক সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই মিশনের ১টি রুমে ১০টি কম্পিউটারসহ লাইব্রেরির বই-খাতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। 

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, কম্পিউটার ল্যাবরুম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।