কুষ্টিয়ার মিরপুরে যুব গেমস সাঁতারের বাছাই সম্পন্ন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২২:২৮

কুষ্টিয়ার মিরপুরে যুব বাংলাদেশ গেমস এর সাঁতার প্রতিযোগিতার জেলা পর্যায়ের সাঁতারু বাছাই সম্পন্ন হয়েছে।

বুধবার দিনব্যাপী মিরপুর উপজেলার আমলা সরকারী ডিগ্রি কলেজের পুকুরে এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন আমলা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহব্বত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুইমিং ফেড়ারেশনের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার প্রমুখ।

বাছাই পর্বে ১৪টি ইভেন্টে ৬ উপজেলার প্রায় শতাধিক সাঁতারুর মধ্যে ২৮জনকে চুড়ান্ত ঘোষণা করা হয়।

ইত্তেফাক/নূহু