কিশোরগঞ্জে রেশম শোভাযাত্রা ও চাষি সমাবেশ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২২:২৭

রেশম চাষের মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচির প্রচারণা, উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বুধবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় জেলা পর্যায়ের রেশম শোভাযাত্রা ও চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।