বেনাপোলে কাস্টমস অফিসার এসোসিয়েশনের মানববন্ধন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১২:২৫
 
যশোরের বেনাপোলে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল ও মানববন্ধন করেছে কাস্টমস অফিসার সংগঠন খুকাএভ এবং বেনাপোল কাস্টমস অফিসার এসোসিয়েশন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে ওই কর্মসূচিগুলো পালন করা হয়।
 
জানা যায়, বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে গতকাল বুধবার সন্ধ্যায় ভারত থেকে ফিরে আসা দুইজন পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশিকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ওই কর্মসূচি পালন করে সংশ্লিষ্টরা। এসময় তারা বেনাপোল কাস্টমস হাউসের সামনে হামলাকারী দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ পূর্বক অবিলম্বে বরখাস্তের দাবী জানায়।
 
এসময় খুকাএভ এবং বেনাপোল কাস্টমস অফিসার এসোসিয়েশন এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী পুলিশ কর্মকর্তার অপসারণ করা না হলে বৃহত্তম কর্মসূচি ঘোষণা দিবে বলে জানিয়েছেন অফিসার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাঙ্গালী।
 
ইত্তেফাক/জামান