বরগুনায় বাস উল্টে খাদে পড়ে আহত ১১

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:২১
 
বরগুনা-পুড়াকাটা রুটে মোস্তাক পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- নেছার উদ্দিন (৪৫), নজরুল ইসলাম (৪৫), জাহিদুল ইসলাম (৪৫), কুলসুম (২৭) মনিরুল ইসলাম (৪৭), আবুল খায়ের (৪৫), জাহাঙ্গীর (৪৫), আ. ছাত্তার (৫০), আ. রাজ্জাক (৪৫)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়- পুরাঘাটা থেকে বাসটি ছেড়ে বরগুনা আসার পথে স্টেডিয়ামের সামনে একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই ১১জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'চালক পলাতক রয়েছেন।'
 
ইত্তেফাক/জামান