ফেনীতে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পরবর্তীতে গায়ে আগুন দিয়ে হত্যার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও দেশের কোথাও যেন আর কোনো মেয়েকে ধর্ষণের শিকার না হতে হয়- সে ব্যাপারে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানো হয়। মানববন্ধনে ফেনী জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আশরাফুল আলম, শান্ত নাজমুল বাবু, এনামুল হক ভুঁইয়া মিরাজ, এম এইচ ফরহাদ, নাজমুল হুদা, তাসপিয়া ইসলাম। পরে মানববন্ধন থেকে একটি মৌন মিছিল বের করা হয়।
