আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যয় সম্ভাব্য মেয়র মোস্তফার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ০০:৪৩

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য বিজয়ী জাতীয় পার্টির (এ) মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার দিবাগত রাতে ফলাফলে এগিয়ে থাকার খবর পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রংপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবো। রংপুরের অবকাঠামোগত উন্নয়নসহ বিগত মেয়রের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো।

তিনি বলেন, রংপুরকে একটি আধুনিক, বসবাসযোগ্য, পরিবেশ বান্ধব নগরী গড়ার জন্য কাজ করে যাবো। সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে নগর উন্নয়ন কমিটি গঠন করে তাদের পরামর্শে রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন তরান্বিত করবো। এছাড়া সরকার বিদেশী সাহায্য সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সেতুবন্ধন তৈরী করে সকল শ্রেণী পেশার মানুষের দাবি-দাওয়া পূরণে সচেষ্ট থাকবো। সিটি কর্পোরেশনকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করবো না।

ইত্তেফাক/নূহু