রাজবাড়ীর গোয়ালন্দে মাদকসহ চার তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরী পাড়ার বিল্লাল মণ্ডলের ছেলে রঞ্জু মণ্ডল (২৪), উজানচর ইউনিয়নের নতুন পাড়ার মেঘা মোল্যার ছেলে লিটন মোল্যা ওরফে মেঘা লিটন (২৫), দৌলতদিয়া ঘাট এলাকার সোহরাব সরদারের ছেলে আবুল হোসেন সরদার (২৯) ও বাহির চর দৌলতদিয়ার জালাল পত্তনদারের ছেলে বিল্লাল পত্তনদার (২৫)। তাদের কাছ থেকে ১৪০টি ইয়াবাবড়ি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, আটককৃত প্রত্যেকে মাদক ব্যবসায়ী। তাদেরকে আজ শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
