চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ

মোহামেডান ব্লুজের গোল উত্সব

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:০১

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ জিপিএইচ ইস্পাত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে ৪-১ গোলে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দিয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে নাইজেরিয়ান ডি কস্টার হ্যাটট্রিকে জয়টি সহজ হয় মোহামেডান ব্লুজের। অপর গোলটি করেন টনি। ব্রাদার্স ইউনিয়নের সান্তনার গোলটি করে খোকন।