নিখোঁজ পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৯:১০
 
চারদিন নিখোঁজ থাকার পর ঢাকার উত্তরা থেকে মো. ফয়েজ উদ্দিন (৩৫) নামে এক পরিবহন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, ফয়েজ উদ্দিনকে শনিবার বিকেলে রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ লাশটি ঢাকা মেডিকেল মর্গে পাঠায়।
 
নিহতের পরিবার জানায়, ফয়েজ উদ্দিন বুধবার সকালে ব্যবসায়িক কাজে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। দুপুরের পর থেকে তিনি নিখোঁজ থাকেন। গত তিনদিন ধরে বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার লাশ পাওয়া যায়। নিহতের বড় ভাই মো. তাইজুউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা নেশাজাতীয় ওষুধ দিয়ে অজ্ঞান করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে ফেলে যায়। 
 
ইত্তেফাক/এমএ