দৈনিক ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। রবিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর পৌর সদরের আমরা সবার বন্ধু সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
এর আগে রোজী মোজাম্মেল মহিলা অর্নাস কলেজের কাছ থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এএসবি কার্যালয়ে এসে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বেলা ১১টার দিকে কেক কাটার মাধ্যমে ‘দৈনিক ইত্তেফাকে’র ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়।
এরপর ইত্তেফাকের গুরুদাসপুর সংবাদদাতা মো. রাশিদুল ইসলামের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত সয়। এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ মনির হোসেন, রোজী মোজাম্মেল মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের গুরুদাসপুর প্রতিনিধি ডিএম দিলু, চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্কাছ, প্রথম আলোর আনিসুর রসহমান, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি প্রভাষক মো. মাজেম আলী, এএসবি সংঘের সহ-সভাপতি মাহমুদুল হাসান রিজভি, প্যানেল চেয়ারম্যান এমএ মুনসুর মিন্টু প্রমুখ।
ইত্তেফাক/ রেজা
