সিরাজগঞ্জে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৮:০১
 
দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
এতে বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মাহমুদুল কবীর। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, জেলা প্রশাসনের পক্ষে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ বুর‌্যো প্রধান হেলাল আহম্মেদ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন। এসময় ইত্তেফাকের বেলকুচি সংবাদদাতা গাজী সাইদুর রহমান, চৌহালী সংবাদদাতা মারুফা মির্জা, কামারখন্দ সংবাদদাতা মো. রাকিবুল ইসলাম, তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/আরকেজি