চকরিয়ায় ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান হলরুমে উপজেলা সংবাদদাতা এমএইচ আরমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক পূর্বকোনের প্রতিনিধি এম জাহেদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি এম জিয়াবুল হক, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি ছোটন কান্তি নাথ, বাংলাদেশ প্রতিনিদিনের প্রতিনিধি জিয়া উদ্দিন ফারুক, যায়যায়দিনের প্রতিনিধি এম মনজুর আলম, দৈনিক বাকখালীর প্রতিনিধি জহিরুল আলম সাগর, আমার সংবাদের প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, আমাদের চট্টগ্রামের আবদুল করিম বিটু, আপনকণ্ঠের প্রতিনিধি আবুল হোছন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
