যশোরের স্টেডিয়ামে আগামী ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে স্টেডিয়াম পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও যশোর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরসহ প্রতিনিধি দল।
রবিবার দুপুর ২টায় তিনি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি জনসভা সফল করার লক্ষ্যে স্টেডিয়াম প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। এবং জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সদস্য ইমাম হাসান লাল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
