জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।
আজ সোমবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে সাবেক এমপি মুক্তিযুদ্ধের সংগঠক আছাদুজ্জামানের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আ স ম ফিরোজ বলেন, দেশের জনগণ এখন শেখ হাসিনা মুখী, আওয়ামী লীগ মুখী। দেশের মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশে বয়স্ক ভাতা, বিধাবা ভাতা, স্বামী পরিত্যাক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিএফ কার্ড, মুক্তিযোদ্ধভাতাসহ শিক্ষকদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। বাসস
ইত্তেফাক/কেকে
