দেলোয়ার হোসেন
নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও সাবেক উপ-সচিব দেলোয়ার হোসেনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম দমদমা স্কুল মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
