মানিকগঞ্জে উগ্রবাদ রোধে নাগরিক সংলাপ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০০:২৯

মানিকগঞ্জে সহিংস উগ্রবাদ প্রতিরোধে তরুণদের সম্পৃক্তকরণ বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংলাপের আয়োজন করে যৌথভাবে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় ও দিশারী প্রি-প্রাইমারি স্কুল।

দিনব্যাপী এই সংলাপে অংশগ্রহণ করে মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, নারী নেত্রী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,  সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।  বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেদী হাসান শোয়েবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সংলাপে মতামত তুলে ধরেন মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ অঞ্চলের চেয়ারপারসন লক্ষী চ্যাটার্জী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার প্রধান কাজী শিউলী প্রমুখ।