মুক্তাগাছায় হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:০৩
 
ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুলছাত্র ফজলু হত্যা মামলার প্রধান আসামিকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ইউসুফ হোসেন ওরফে জজ মিয়া (২১) উপজেলার মালতিপুর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে।
 
গ্রেফতার অভিযান পরিচালনাকারী মুক্তাগাছা থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী জানান, ইউসুফ হোসেনকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। মাত্র ২০ টাকার চাঁদার ঘটনাকে কেন্দ্র করে তারই বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হন গন্ধর্বপুর গ্রামের রব্বানীর ছেলে আরকে স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ফজলু।
 
মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন।
 
ইত্তেফাক/জামান