টঙ্গীতে পাইকারি ওষুধ বিক্রয় কেন্দ্র স্টেশন রোড এলাকায় গতকাল দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ ও ২টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে গাজীপুর জেলা ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। জানা যায়, গতকাল দুপুরে গাজীপুরের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আকতার হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় টঙ্গী স্টেশন রোড এলাকার মেসার্স শাহীন ফার্মেসির ড্রাগ লাইসেন্স ছিল না। ওই দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় মেসার্স প্রান্ত ফার্মেসিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
