ইয়াবাসহ একই পরিবারের অাটক ৩

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ২০:৩৩
 
বগুড়ায় ইয়াবাসহ একই পরিবারের ৩জনকে অাটক করেছে পুলিশ। তারা হলেন- শহিদুল ইসলাম (২৭), তার স্ত্রী মুক্তা বেগম ওরফে খুকি (২২) এবং কামরুল হাসান (১৯)। সোমবার রাতে কাহালু উপজেলার মহেশপুর পশ্চিমপাড়া থেকে তাদের অাটক করা হয়। শহিদুল ও কামরুল বগুড়া সদর উপজেলার শশী বদনী পূর্ব পাড়ার আব্দুস সাত্তার আকন্দের ছেলে।
 
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মো. আসাদুজ্জামান (বিপিএম) জানান, তারা এই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে মাদক ব্যসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নিজ এলাকায় পারিবারিক ভ্রমণের কথা প্রচার করে কক্সবাজার যাতায়াত এবং বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্নস্থানে মাদক সরবরাহ করতেন।
 
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর-এ- আলম সিদ্দিকী জানান, ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলেই জেলার মাদক ব্যবসায়ীদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে।
 
ইত্তেফাক/আরকেজি