ফাটা চাকা নিয়ে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছেছে।
বিমানের যাত্রীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইউএস বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটের বিএস-১৩৭ নং বিমানটি। আকাশে ওড়ার মুহূর্তে বিমানের চাকা ফেটে যায়। এ অবস্থায় ঝুঁকি নিয়ে রাত ৮টা ১০ মিনিটে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছে বিমানটি।
