শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) নতুন সভাপতি হিসেবে শাহজাহান সাজু ও গৌতম শীল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপে অনুষ্ঠিত বিসিএল-এর ২৮তম কেন্দ্রীয় কাউন্সিলে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আখতার।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. অজয় রায়, বিশেষ অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি। বিসিএল- এর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক ডাকসু’র নির্বাচন দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তেলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইত্তেফাক/আনিসুর
