ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী সোমবার ১ জানুয়ারি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশনইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
নববর্ষের প্রথম দিন যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন। বাসস
ইত্তেফাক/কেকে
