২৪ মণ পচা মিষ্টি!

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৮:১৮

মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুসলিম সুইটস থেকে ২৪ মণ মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি মিষ্টি জব্দ করেছে র্যাব ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মিষ্টিগুলো আসন্ন পহেলা বৈশাখে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল।

এসময় মুসলিম সুইটসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকালে উত্তরায় অভিযান চালিয়ে মুসলিম সুইটসের ফ্যাক্টরি থেকে মিষ্টিগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

আরো পড়ুন: পহেলা বৈশাখে নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

তিনি বলেন, মুসলিম সুইটসের ফ্যাক্টরিতে মিষ্টিগুলো চলতি মাসের ১ ও ২ এপ্রিল তৈরি করে রাখা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সেগুলো মজুদ করে পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে বিক্রি করবে। মিষ্টিগুলো থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মুসলিম সুইটস কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২৪ মণ মিষ্টি জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়।

ইত্তেফাক/এমআর