শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস সাড়ে ১০ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টায় পুনরায় চালু হয়েছে। এর আগে ঘনকুয়াশায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালিদ জানান, হঠাত্ পদ্মা অববাহিকায় কুয়াশা নেমে এলে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাবার পর আবার ফেরি সার্ভিস চালু হয়েছে। যানজট হ্রাস পাচ্ছে।
ইত্তেফাক/এএম।
