ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৫ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে হাকিমপুর ডিগ্রি কলেজের অধ্যাপক ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রবীন পাঠক আমিরুল ইসলাম চৌধুরী জজ। দোয়া মাহফিল শেষে কেক কাটা হয়।
 
পরে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শামিম আহমেদ মহন, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, সম্পাদক সজল কুমার দাস, সাংবাদিক আবু হাসান, নাট্য কর্মী উল্লাস কুমার হাজরা, প্রবীন শিক্ষক নির্মল কুমার রায়, ব্যবসায়ী সুইট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি সংবাদদাতা দিলদার হোসেন।

ইত্তেফাক/ইউবি