প্রথম বারের মতো ময়মনসিংহ শহরের ১৯টি কেন্দ্রে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৯টি কেন্দ্রে ২২ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিসিএস পরীক্ষায় সকল ধরণের অনিয়ম রোধ ও বদলী পরীক্ষার্থী শনাক্ত করতে এবারই প্রথম ছবিযুক্ত প্রবেশপত্রের সাথে পরীক্ষার্থীদের ছবিযুক্ত হাজিরা শিট মিলিয়ে পরীক্ষা গ্রহণ হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে হাজিরা শিটে থাকা ছবি মিলিয়ে নেয়া হয়।
বাংলাদেশ কর্মকমিশনের সদস্য সাবেক সচিব শাহজাহান আলী মোল্লা বলেন, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডার সার্ভিসের পদ পূরণে এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, নির্বাচিত পরীক্ষা হল প্রধান এবং পরীক্ষা পরিচালনা কমিটির কর্মকর্তগণ ছিল তৎপর।
ইত্তেফাক/ইউবি
